back to top

[the_ad id="407"]

নগরীতে একাধিক মামলার ২৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চাঁদাবাজি- চুরি-ডাকাতিসহ একাধিক মামলার ২৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সকাল থেকে আজ রবিবার (১১ মে) সকাল পর্যন্ত চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর মামলায় ৩ জন, চাঁদাবাজি মামলায় ১ জন, ডাকাতি মামলায় ৩ জন, চুরি মামলায় ৩ জন, জুয়া আইনে ৫ জনসহ আরও ৮ জন বিভিন্ন মামলায় আসামি রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme