back to top

[the_ad id="407"]

কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনে বোয়ালখালীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী কালুরঘাট সেতু এখন আর স্বপ্ন নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গতকাল এই সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে।

কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি স্থাপনের পর দিন বৃহস্পতিবার (১৫ মে) সকালে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ও বোয়ালখালী নাগরিক সমাজ আনন্দ মিছিলের আয়োজন করে।

সকাল ১০ টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল সেতুর পূর্ব পাড়ে গিয়ে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলামিস্ট, বিশিষ্ট প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবসার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

বোয়ালখালী পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের স্বপ্নের সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করায় বক্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনূস, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফউজুল কবির খান সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সুদীর্ঘ সময় থেকে একটি সড়ক সেতুর অভাবে বহু গুরুতর অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য শহরে যাওয়ার পথে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তেই মৃত্যু বরন করার মতো দুঃখ জনক ঘটনার স্বাক্ষী এই বোয়ালখালী মানুষ। সেতু আন্দোলনের শুরু থেকে যারা মাঠে ছিলেন যারা নৈতিক ও মানসিক সহ বিভিন্ন ভাবে সহায়তা করেছেন তাদের অনেকেই আজ এই আনন্দের দিনে আমাদের মাঝে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তরা বলেন বহু চড়াই-উতরাই শেষে স্বপ্নের কালুরঘাট সেতু আজ বাস্তবতা। বক্তরা আশা করে সেতুর এই দৃশ্যমান কাজ দ্রুত নির্মাণের দিকে এগিয়ে যাবে। সেতুর মাধ্যমে বোয়ালখালী পটিয়া এলাকায় নতুন যুগের সূচনা হবে। শিল্প উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাবে। পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

বক্তরা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বোয়ালখালী সকল মসজিদে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মুনাজাত করবার জন্য মসজিদ কমিটি ও খতিব সাহেবদের প্রতি আহ্বান জানানো হয়। একই ভাবে অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি কালুরঘাট সেতুর কাজ সুন্দর ভাবে সম্পন্নের জন্য তাদের প্রার্থনায় রাখার অনুরোধ জানান। সভাশেষে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme