রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫মে) বিকালে ইউনিটের জীবতলী দায়িত্বপূর্ণ এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর প্রধানের দিকনির্দেশনায় অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।
ইউনিটের পক্ষ হতে জানানো হয় ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যহত থাকবে। ইতিমধ্যে উক্ত ইউনিটের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহ নির্মাণ, ফ্রী চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছে।
