back to top

[the_ad id="407"]

আবারো পেছালো ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ

ডেস্ক রিপোর্ট

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের আদেশ আবারো পেছালো। আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য আদালত দিন ধার্য করেছেন।

বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ দিন ধার্য করেন।

মঙ্গলবার (২০ মে) আদালতে রিট আবেদনের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

এদিকে, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে ঢাকা দক্ষিণ সিটি এলাকার সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলো কর্মচারী ইউনিয়ন। এরসঙ্গে একাত্মতা জানান ইশরাকের সমর্থকরা। তারা গত ১৪ মে থেকে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে। এতে মূলত নগর ভবন অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে প্রতিদিনিই যানজট সৃষ্টি হচ্ছে ওই এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজও ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে বিএনপির হাজারো নেতাকর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme