back to top

[the_ad id="407"]

“ইশরাককে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই”

ডেস্ক রিপোর্ট

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পেতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন তার সমর্থকরাে এরইমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়াতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ মে) সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ সংক্রান্ত রিট খারিজ করে এই আদেশ দেন।

ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে গত ১৪ মে রিট আবেদন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ এ আবেদন করেন।

এ রিট মামলার ওপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। কিন্তু এদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme