রাঙামাটি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নংওয়ার্ডের মুরগির টিলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩মে) সকাল ৯টা৩০ মিনিটে নিজ বাসায় তিনি মৃত্যু বরণ করে।মৃত্যু কালে তার বয়স হয়েছে (৭৫বছর)। বার্ধক্যজনিত কারণে দিন যাবত অসুস্থ ছিলেন। বিকাল ৫টা ৪০মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষে দাফন করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন,কাপ্তাই থানার ওসি তদন্ত অলিউর রহমান ও মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। জানায়ায় কাপ্তাই কাপ্তাইয়ের বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন।
পরে লগ গেইট কবর স্থানে দাফন করা হয়।
