back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ০২০৪ ব্যাচ’র ১৩তম বর্ষপূর্তি উৎসব

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামে বসবাসরত এসএসসি-২০০২ ও এইচএসসি -২০০৪ এর প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন বন্ধুদের প্ল্যাটফর্ম ০২০৪ তাদের ১৩ বছর পূর্তি উদযাপন করেছে।

২৩ মে (শুক্রবার) এই ১৩ বছর পূর্তি উদযাপন করা হয়।

বর্ষাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুক্রবার চট্টগ্রামের কাজির দেউড়ীস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় কেক কাটা, আড্ডা,ফটোসেশান ও নৈশ ভোজন।

নাসরিন ও ফয়সল অভি’র যৌথ সঞ্চালনায় সংগঠনের ১৩ বছর পূর্তি উৎসব ছোট পরিসরে আয়োজনের পাশাপাশি চট্টগ্রামের বন্ধুদের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই মিলন মেলায়।

এছাড়াও দেশব্যাপী ০২০৪ কে গতিশীল রাখতে যারা ভূমিকা রেখেছেন তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, সেই সাথে এই ১৩ বছরে যে বন্ধুরা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

সময়ের স্বল্পতার জন্য বড় পরিসরে অনুষ্ঠান করতে না পারায় সবাই দুঃখ প্রকাশ করেন তবে আগামীতে বড় পরিসরে একটি প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে বলে জানান অর্গানাইজিং কাউন্সিল। এ ব্যাপারে দূর-দূরান্ত থেকে ছুটে আসা বন্ধুরা পরিচালনা পরিষদের সাথে ০২০৪ বন্ধুরা একমত হন।

এ সময়, উপস্থিত ০২০৪ এর বন্ধুরা একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপনের পাশাপাশি,শীতকালীন পিকনিক, সমাজ উন্নয়নে ভুমিকা,প্রয়াত বন্ধুদের পরিবারের পাশে দাঁড়ানো ও নিয়মিত খোঁজ-খবর নেয়া,অসহায়, দুস্থ বা বেকার বন্ধুদের কর্মসংস্হান ও পুর্নবাসন নিয়ে চিন্তা করা ও গ্রীষ্মকালীন ভ্রমণের সম্ভাব্য পরিকল্পনা উদ্যোগ নেওয়ার আহবান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme