মা ও শিশু সহায়তা কর্মসূচি” বাস্তবায়ন নির্দেশিকা ২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জুন)সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে কিন্নরী হলে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃপ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা।
এসময় উপজেলা কমিটির ইউপি চেয়ারম্যান, সচিবসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মা ও শিশু,র পুষ্টি চাহিদা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে প্রাধান্য দিয়ে মা ও শিশু,র সহায়তা কর্মসূচি সাফল্যজনকভাবে বাস্তবায়ন করার জন্য কমিটির নির্বাহী অফিসার সকলকে আহবান জানান।
