আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা,চট্টগ্রাম, ফেনী মহাসড়কসহ চট্টগ্রামের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক ও চট্টগ্রামের যেকোনো এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে, ২৯ মে রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ করে রাঙ্গুনীয়া, রাউজান, ফেনী, পটিয়া, আনোয়ারা, হাটহাজারী মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়। সেই সঙ্গে, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক কমান্ডার এক বিবৃতিতে বলেন, র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম, ফেনীসহ ও হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা,চাদাবাজি, বাড়তি ভাড়া,গরুর গাড়িতে ডাকাতি,সড়কে অবৈধ গরুর হাট রোধে র্যাব-৭ সর্বদা প্রস্তুত রয়েছে।
