back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার, শিশু ইমন নিখোঁজ

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট কর্নফুলী নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় কর্ণফুলী নদীতে ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় ৯/১০বছরের এক কিশোরীর স্থানীয় জনগন ও পুলিশ ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে এবং একজন শিশু নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশু ইমনের নানা রিক্সা চালক আবদুল গনি জানান, এরা ৬ সদস্যবিশিষ্ট একটি পরিবার চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বেড়াতে আসে। কোন একসময় হঠাৎ কর্ণফুলী নদীতে ডুবে যায়। কিশোরীর মরদেহ উদ্ধার করা হলেও তার ৬বছরের নাতী ইমনের সন্ধান পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান(ওসি) জানান, খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষনিক মেয়েটির নাম জানা না গেলেও প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, আজ সকালে দক্ষিন রাঙ্গুনিয়া থানার কোদালা অংশে কর্ণফুলী নদীতে ডুবে দুই ভাই বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ওই ডুবির ঘটনায় মেয়েটির লাশটি কাপ্তাই অংশে ভেসে উঠেছে। এখনো একটি শিশু নিখোঁজ রয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখেছি।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme