খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পরমিলা ত্রিপুরা নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে মাটিরাঙার তবলছড়ি বিরাশিটিলা এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুড় বাড়িতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাদের বহন করা মাহেন্দ্র গাড়ি উল্টে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় ৬জন আহত হয়। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই পরিবারের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত পরমিলা ত্রিপুরা মাইসছড়ির গুজা ত্রিপুরার স্ত্রী।
