back to top

[the_ad id="407"]

ঈদুল আযহা পরবর্তী কর্মস্থলমুখী মানুষের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে চট্টগ্রাম বিআরটিএ’র অভিযান

রানা সাত্তার, চট্টগ্রামঃ

ঈদুল আযহা পরবর্তী কর্মস্থলমুখী মানুষদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে চট্টগ্রাম বিআরটিএ’র অভিযান করেছে।

১০ জুন (মঙ্গলবার) সকাল ১১ টা থেকে বেলা ৪.৩০মিনিট পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগে আওতাধীন ভ্রাম্যমান আদালতন-১৩ কর্তৃক নগরীর দামপাড়া, অলংকার, একে খান, সিটি গেইট ও ভাটিয়ারীতে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন (অতিরিক্ত ভাড়া সম্পর্কিত কোন অভিযোগ পাওয়া যায়নি) এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে অন্য তিনটি মোটরযানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রান্তিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৮৮) কাগজপত্র দীর্ঘদিন হালনাগাদ না থাকায় বাসটি জব্দ করা হয় ।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত-১৩ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা ও চট্টগ্রাম বিআরটিএ’র কর্মকর্তাগন।সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর চৌকস টিম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme