back to top

[the_ad id="407"]

সীতাকুণ্ডে গাছের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে কাভার্ডভ্যানের ধাক্কায় ওই ভ্যানের হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ জুন) গভীর রাতে উপজেলাধীন মহাসড়কের নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি কুমিল্লার বাসিন্দা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন রাত আনুমানিক ১২টা ১০ মিনিট সময়ে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের পাশে বসে থাকা পণ্যের দায়িত্বে থাকা মোঃ জাহাঙ্গীর আলম নামক এক ব্যক্তি গাড়িতেই আটকে যায়।

এরপর অনেক চেষ্টায় গাড়ির সামনের অংশ কেটে তাকে মৃত অবস্থায় বের করা হয় বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেন, আমরা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা জাহাঙ্গীর আলমের মৃতদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তি গাড়ির মালামালের দায়িত্বে ছিলেন। এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাকছুদ হোসেন বলেন, নিহত ব্যক্তি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সাহাপুর এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme