রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন অস্ত্রধারীর সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম(২৬) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছে। ঘটনা কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।
রবিবার(১৫ জুন) সকাল ১১ টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে কারা কেন এই ঘটনা সংগঠিত করেছে তিনি তা জানেনা বলে মন্তব্য করেন।
নিহত যুবক রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার পর ৯/১০ জনের অস্ত্রধারী জে এস এস মুল দলের সমর্থিত একটি গ্রুপ দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।
