back to top

[the_ad id="407"]

কাপ্তাই সেনাবাহিনীর ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন দূর্গম এলাকায় বসবাসরত দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে।

রোববার (২৯জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোলাছড়ি দূর্গম এলাকার বসবাসরত অসহায়,দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

সেনাপ্রধানের নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা নিতে বিভিন্ন বয়সের রোগীরা ক্যাম্পেইনে আসে বলে ব্যাটালিয়ন সুত্রে জানা যায়।

এসময় ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণকে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme