back to top

[the_ad id="407"]

কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯জুন) বেলা ১২টায় ভ্রম্যমাণ অভিযান করে কাপ্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরিতে জীবনহানির আশঙ্কা থাকায় কাপ্তাই হোটেলকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় রাউজান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। এসময় ধুমপান বিষয়ে সচেতনামূলক প্রচারণা করা হয়।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme