back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

কাপ্তাই প্রতিনিধি

হঠাৎ করে পার্বত্য অঞ্চল রাঙামাটি তথা কাপ্তাই উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। কাপ্তাইয়ের বিভিন্ন দূর্গম এলাকায় ম্যালেরিয়া চোখ রাঙ্গাচ্ছে। ৪নং ইউনিয়নের হরিণছড়া, ভাঙ্গামুড়া, পাংখোপাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়নের আগারপাড়া, আড়াছড়ি, আমতলসহ বিভিন্ন এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, গত জুন মাসে উপজেলার ৫ টি ইউনিয়নে শতাধিক ম্যালেরিয়া রোগী সনাক্ত করা হয়েছে।যা গত বছর ছিলো মাত্র ৩৪জন। রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোন মৃত্যু নেই। রোগীর সংখ্যা ৭৪জন সনাক্ত করা হলেও অধিকাংশ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, গত বছরের চেয়ে এবার ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়লেও এখন পযন্ত কোন মৃত্যু নেই। তিনি আরও জানান, জ্বর হলে দ্রুত ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করুন। এবং পার্বত্যঞ্চলে কোন পর্যটক ভ্রমণে আসলে অবশ্যই মশারি ব্যাবহারের কথা জানান এবং ভ্রমণ শেষে বাড়ি ফিরে গেলে জ্বর আসলে ডাক্তারকে জানিয়ে ম্যালেরিয়া পরিক্ষা করার পরামর্শ দেন।

তিনি আরোও জানান, সরকারি, বেসরকারি হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তথ্য অফিস, মিডিয়া কর্মীদের সমন্বিত কার্যক্রম পরিচালনা করায় ম্যালেরিয়ায় সকলের মাঝে সচেতনতা ফিরে আসে। এ বিষয়ে সকলকে মশারী ব্যবহার ও সচেতনতা থাকার পরামর্শ দেয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme