রাঙামাটির কাপ্তাইয়ে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় দুটি টিয়া পাখি উদ্ধার করেছে বনবিভাগ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টিয়া পাখি গুলো উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এর দিক নির্দেশনায় বনবিভাগ সদস্যরা টিয়া পাখি দুটি উদ্ধার করেছে। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা টিয়া পাখি গুলো ফেলে পালিয়ে যায়।
রেঞ্জ কর্মকর্তা জানান, পাখি দু’টির উড়তে না পাড়ে সেজন্য ডানার পলকগুলো কেটে দেয়া হয়। যার ফলে টিয়াপাখি গুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কের বিট অফিসার মেহিদি হাসান এর কাছে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।
