back to top

[the_ad id="407"]

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

ডেস্ক রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে দেশের বিভিন্ন ব্যাংক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে।একইসঙ্গে এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে।

সম্প্রতি সরকার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি সাধারণ ছুটি থাকবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme