back to top

[the_ad id="407"]

খাগড়াছড়ি পৌরসভায় করবিহীন বাজেট ঘোষণা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২শ ২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ও ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭শ ২৯ টাকা।

পৌর প্রশাসক জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা দেওয়া উচিত হবে না। তাই বিদ্যমান কর কাঠামো বজায় রেখেই উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে।

স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পৌর এলাকার স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, মশা নিধন, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক জানান, “শহরের নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অন্যদিকে, বাজেটে সর্বনিম্ন বরাদ্দ ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই খাতে। যা প্রমাণ করে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বাজেটে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা মেরামত, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পাইপলাইন সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme