back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ/২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি:

জুলাই পুনর্জাগরণ/২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ মানুষরাও এখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের এ মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ নানা চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme