খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর আয়োজনে সম্পন্ন হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন উপজেলার থানাপাড়া, পোমাং পাড়া ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ।
এসময় চিকিৎসাসেবা প্রদান করেন, ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ মোজাম্মেল হোসেন, গাইনি বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি।
