রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তামার তারসহ পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় রেশম বাগান চেকপোস্টে হতে অটোরিকশা করে অবৈধভাবে পাচারকালে ১৫ কেজি তামার তারসহ পাচারকারী জাকির হোসেন(৩৮)কে আটক করা হয়।
আটক ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মজিদপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ ( ওসি) জানান এসআই সাইমন এর নেতৃত্বে পুলিশ ফোর্স কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের রেশমবাগান চেকপোস্টের সামনে থেকে ১ টি সিএনজি তল্লাশি করে পাচারকারীকে আটক হয়। তামার তারগুলো কর্ণফুলী পেপার মিলস্ কেপিএম এর বলে জানান।
এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয় এবং শুক্রবার সকালে তাঁকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে জানান।
