back to top

[the_ad id="407"]

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপরে উঠায় ৩য় দফায় ছেড়ে দেওয়া হলো স্পিলওয়ের ১৬ টি জলকপাট

কাপ্তাই প্রতিনিধি

 

পাহাড়ি ঢল ও উজান থেকে পানি আসায় কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। ফলে কাপ্তাই হ্দের পানি বিপদ সীমার ওপরে উঠায় বিউবো কর্তৃপক্ষ তৃতীয় দফায় স্পিওয়ের ১৬টি জলকপাট আড়াই ফুট করে ছেড়ে দিয়েছে।

বুধবার (৬আগস্ট) দুপুর দেড়টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত দুই দিন আগে প্রথমে ১৬টি জলকপাট ৬ইঞ্জি পরের দিন, মঙ্গলবার রাতে ১৮ইঞ্জি করে ছাড়া হয়। পানি বিপদ সীমার ওপরে উঠায় বর্তমানে স্পিলওয়ের ১৬টি জলকপাট আড়াই ফুট করে ছেড়ে দেয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৪৯হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

তিনি আরোও জানান, ১০৮.৭৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে উপজেলাগুলোর পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানা গেছে ।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme