অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও অবৈধ উপায়ে পণ্য প্রক্রিয়াকরণের দায়ে চট্টগ্রাম নগরীর বাটালি রোডস্থ “তোফা ফুড প্রোডাক্টস” নামক একটি বেকারিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
বুধবার (০৬ আগস্ট) চট্টগ্রাম শহরের ‘এনায়েত বাজার’ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে বাটালি রোডে অবস্থিত ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামক একটি বেকারিতে অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যদ্রব্য তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত করনের স্থানে ইদুরের বাসা, মেয়াদ উত্তীর্ণ রং ব্যবহার, কেমিক্যাল রং খাবারে ব্যবহার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সকল প্রকার অসঙ্গতি দূরীকরণের জন্য সময় দিয়ে সতর্ক ও সচেতন করা হয় ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
এসময় জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
