back to top

[the_ad id="407"]

রামগড়ে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা-২ লাখ টাকা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির মাটি কেটে এবং বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোঃ সামছুল হক (৪৫)’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে “ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লাখ (দুই) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযুক্ত সামছুল হক জয়নাল আবেদীন এর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এ আদেশ দেন।

জানা যায়, সামছুল হক বলিটিলা এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে ওই এলাকার পরিবেশ, কৃষিজমি ও প্রতিবেশে বিরূপ প্রভাব পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাবাসীকে জমির যথাযথ ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme