পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা ও পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষে এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জোন (৩০ বীর) আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক পাহাড়ি-বাঙালি, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১০ টার দিকে সাবজোন এর এমটি গ্যারেজ, সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় ৪০ জন পাহাড়ি-বাঙালি, অসহায় ও দুস্থদের হাতে চাল, চিনি, ডাল, ছোলা, আটা তুলে দেন সাবজোন কমান্ডার।
সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।”
সাব জোন কমান্ডার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই সেনাবাহীনবর প্রধান লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন ও মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) প্রমুখ।
