রাঙামাটির কাপ্তাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন২৫ উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
সোমবার (১১আগস্ট)সকাল শাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন ও রেজিষ্ট্রেশন পদ্ধতি বিষয়ে এক সভা করা হয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহলা অং মারমার জানান, ১লা সেপ্টেম্বর হতে ৩০সেপ্টেম্বর পর্যন্ত ১৪হাজার ৭৪২জন শিশুকে টাইফয়েড টিকাদান দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে কমিউনিটিতে ৯মাস বয়স থেকে ১৫বছরের কম বয়সের সকল শিশু, স্কুলে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশু এই টিকা নিতে পারবে।
টিকাদান ৮২টি কেন্দ্র হবে প্রাইমারি স্কুল, হাই স্কুল ও মাদরাসা, কমিউনটিতে ১২০টি ইপিআই কেন্দ্র ও স্থানী কেন্দ্র একটি হবে। স্কুলে ১সেপ্টেম্বর হতে ১৫সেপ্টেম্বর ১০দিন, কমিউনিটিতে ১৬সেপ্টম্বর হতে ৩০সেপ্টেম্বর ৮দিন এ টিকা দেয়া হবে। এর আগে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড করে নিতে হবে।
এছাড়া নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে বলে সভায় জানানো হয়। এসময় বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন ।
