back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ 

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আ’লীগ যুবলীগ কর্তৃক মিথ্যা মামলার  প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনে আয়োজনে চিৎমরম  বাজারে আ’লীগ যুবলীগ কর্তৃক বিএনপির নেতৃবৃন্দের  বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়। চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উথোয়াই মং মার্মার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক।এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্ল্যাহ।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু,  জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক,কাপ্তাই উপজেলা  যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, যুগ্নসম্পাদক সুমন  মার্মা,সেচ্ছেসেবক দলের  সম্পাদক মো.রফিক, চিৎমরম ইউনিয়ন যুবদল নেতা মো.জাহাঙ্গীর সহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে  নেতৃবৃন্দ বলেন  আ’লীগ যুবলীগ নিষিদ্ধকৃত দলের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান হয়।

সমাবেশের পূর্বে চিৎমরম বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ রাঙামাটি জেলা, কাপ্তাই উপজেলা  বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme