back to top

[the_ad id="407"]

লংগদুতে আলো ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় আলো ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্রদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাইনীমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল স্টোরের মালিক মো. নায়েব আলী সওদাগরের পক্ষে ও পরিচালক মোহাম্মদ শুরুজ্জামালের ব্যক্তিগত অর্থায়নে ৭ নং ওয়ার্ডের এফআইডিসি টিলা ও বড় কলোনী এলাকায় এ ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা হয়।লংগদু উপজেলা আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুর জামাল উপস্থিত থেকে বন্যার্ত প্রায় ২০০ পরিবারের নিকট ত্রাণের উপকরণ পৌঁছে দেন।

এ সময় তিনি বলেন, প্রতি বছর অতি বৃষ্টির কারণে কাপ্তাই লেকে বন্যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে থাকে। এর ফলে হত-দরিদ্র পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেই তুলনায় তারা তেমন কোনো সহযোগিতা পান না। বিত্তশালী মানুষগুলো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালে সমাজের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে মানবিক মর্যাদা।

উক্ত ত্রাণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জামাল স্টোরের মালিক নায়েব আলী সওদাগর, এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শুরুজ্জামাল, সেক্রেটারী হারুনুর রশীদ, মদিনাতুল উলুম মাদরাসার সভাপতি আবদুর রশীদ, আলো ফাউন্ডেশনের শাহ পরান, হাসান, সেলিম আলী প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme