বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে রাঙামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে দলকে সফল ও গতিশীল করার লক্ষ্যে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোশেদ আলম। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমতুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সহ-সভাপতি হারুন অর রশিদ রতন, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরনাহার বেগম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নাগরিক সম্পাদক নূর কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলি রাসেল, যুগ্ম আহবায়ক মেহেদী হাছান ফিহিম সহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।
