দীর্ঘ ৩৫বছরেও সংস্কার হয়নি কাপ্তাই নারানগিরি
রাঙামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ২নংওয়ার্ডের নারানগিরি বাঁশের সাঁকোটি, ৩৫বছরের সংস্কার হয়নি। এলাকার কয়েশ পরিবার একমাত্র চলাচলের পথ ছড়ার ওপর বাঁশের সাঁকো।
অত্র এলাকায় বসবাসকারী ছোট ছোট কোমলমতি স্কুল, মাদরাসার শিক্ষার্থী এই ভাঙ্গা বাঁশের সাঁকোটি দিয়ে হামাগুড়ি দিয়ে প্রতিষ্ঠানে যেতে হয়। এছাড়া বয়োবৃদ্ধ গর্ভবতী নারীরা পড়ে চরম দুর্ভোগে। পাহাড়ি ঢলে ও কর্ণফুলী নদী ভাঙনে সাঁকোটি ৪বার ভেঙে যাওয়া এলাকার লোকজন চারবার নিজ অর্থায়নে এটি সংস্কার করে।
এলাকার রাশেদ নামের একজন শিক্ষক জানান, দীর্ঘ ৩৫বছরে এই ভাঙ্গা বাঁশের সাঁকোটি দিয়ে স্কুল, শিক্ষক, বয়োবৃদ্ধ, গর্ভবতী ও এলাকাবাসী মৃত্যুঝুকি নিয়ে পারাপার করছে। এবং অনেক শিশু ও বয়োবৃদ্ধ লোক পানিতে পরে আহত হয়েছে। কিন্তু আমাদের এই সাঁকোটি সংস্কার করা হয়নি।
এলাকার আরমান হোসেন জানান, উপজেলা প্রশাসনের লোকজন একাধিকবার সাঁকোটি সরজমিনে এসে সংস্কার করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।এবং উপজেলা ইঞ্জিনিয়ার এটি ব্রিজ করার প্রতিশ্রুতি দিলেও আজও অধরা রয়ে গেছে বলে জানান।
কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী জানান, এটি হবে তবে বর্তমান পরিস্থিতির কারনে হচ্ছে না। এখানে ব্রিজ হওয়ার প্রকল্প দেয়া হয়েছে বলে জানান।
২নং রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা জানান, দীর্ঘ বছর যাবত এটি সংস্কার করার দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।অত্র এলাকার বসবাসকারী লোকজন ভাঙা বাঁশের সাঁকোটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি দ্রুত বাস্তবায়নের প্রশাসনের দাবি জানান।
