back to top

[the_ad id="407"]

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। বাদ মাগরিব কাপ্তাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এ মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে নিয়ে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ২মেয়ে রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে জেলা, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ছাত্র ও কাপ্তাই প্রেসক্লাবসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme