আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা-২০২৫, রাজধানীর ঢাকার রায়েরবাগ সাংবাদিক ক্লাবে ফুলকুঁড়ি থিয়েটার এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল ফারুকের পরিচালনায়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক নতুন সময়ের ব্যাবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, এম এ এইচ মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কদমতলী থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ আইয়ুব এবং প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন- সূত্রাপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এ কে আলম সরকার, সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, সাইফুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, মোঃ ফজলুল্লাহ আসিফ চেয়ারম্যান, নবাব গ্রুপ প্রোডাক্টস লিঃ রবিউল ইসলাম রনি, পরিচালক/সিইও, দার্জিলিং হাউজিং এন্ড রিসোর্ট লিঃ মোঃ ইকবাল হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ মাহবুবুল শেখ, ব্যবস্থাপনা পরিচালক, শেখ এন্টারপ্রাইজ লিমিটেড।
সভায় সকল আলোচকবৃন্দ যুবকরাই সমাজ পরিবর্তনে মূল হাতিয়ার এর উপরে যার যার অভিমত ব্যাক্ত করেন।
এছাড়া উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুব কম্পিউটার স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয়ন সম্মদ্দার রুদ্র। তিনি একজন EUCT আইসিটি প্রকল্প উদ্যোক্তা হিসেবে অনেক যুবকদের বেকারত্ব দূরীকরনে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করে যাচ্ছেন।
আরো বক্তব্য রাখেন- কদমতলী সাংবাদিক ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক বাবলু শেখ।
সভার মাঝে সংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনজন সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়- এর মধ্যে দৈনিক ভোরের পাতার ক্রাইম চিফ, রনি মজুমদার, মাই টিভির রিপোর্টার, জাকির ইসলাম, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার রাকিব হেসেন মিলনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব তার বক্তব্যে বলেন, পারিবারিক শিক্ষাই হলো যুবকদের জীবন গঠনের মূল ভিত্তি, কালের বিবর্তনে অনেক যুবক আজ পথভ্রষ্ট এর মধ্যে কেউ সন্ত্রাসী কাযর্কলাপ, ছিনতাই, রাহাজানি মাদক ব্যাবসা সহ নিজেরা মাদকাশক্ত হয়ে আছে আবার এই যুবকদের সুশিক্ষার মাধ্যমেই দেশের পরিবর্তন ঘটে।
সভাপতি সুমন চৌধুরী তার বক্তব্যে এই অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দকে অনুষ্টানের উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে আজকে আলোচকদের আলোচনায় পাওয়া তথ্যের মাধ্যমে দেশের সমাজের পরিবর্তন ঘটার জন্য শে সকল তথ্য পরামর্শ মেনে সমাজের পরিবর্তন ঘটবে বলে আশাবাদ ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
