back to top

[the_ad id="407"]

কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়া  ঈদ এ মিলাদুন্নবী ও আজিমুশশান মিলাদ মাহফিল 

কাপ্তাই প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়া   পবিত্র ঈদ এ  মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল উপলক্ষে চিৎমরম মুসলিম পাড়া ও মসজিদের চারপাশজুড়ে আলোকসজ্জা সজ্জিত করা হয়।

রবিবার ৭ (সেপ্টেম্বর) রাত আটা টা হতে দেড়টা পযন্ত  চিৎমরম মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আলি আহম্মদ এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন চট্টগ্রামের চাঁদগাও নঈমিয়া মাহম্মদীয়া ফাজিল মাদ্রাসা’র আরবি প্রভাষক( নজিরিয়া) মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আল ক্বাদেরী। বিশেষ বক্তার বয়ান পেশ করেন তৈয়বিয়া তাহেরীয়া মির্জা হোসাইনীয়া সুন্নি মাদ্রাসা’র আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ হোসাইন আল ক্বাদেরী, চিৎমরম মুসলিম পাড়া আত তৈয়ব হাসেমীয়া ফারুকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোঃ ফারুক আজম-আল ক্বাদেরী।

এ সময় উদ্বোধক হিসাবে মাহফিলের শুভ উদ্বোধন করেন চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোজাম্মেল রেজা আল কাদেরী।

চিৎমরম মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী ও সকল প্রবাসী বৃন্দ উদ্যোগে এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ চিৎমরম ইউনিয়ন শাখা ও হযরত ইমাম হোসাইন (রা:) যুব সমাজ এর সার্বিক সহযোগিতায় এ সময় সম্মানিত অতিথি ও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, সমাজ কমিটির সভাপতি হাজী জয়নাল, সম্পাদক মো.ইউসুফ,  মাহফিল কমিটির আহবায়ক মোঃ বদিউল আলম, সদস্য সচিব মোহাম্মদ মুসা আলম, চিৎমরম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী ছরকারের দো-আলম নূরে মোজাচ্ছম রাহমাতুল্লিল আলামিন শফিউল মোজনবীন হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এ ধরায় শুভাগমন উপলক্ষে পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল বিশ্ব মানবজাতির শান্তি কামনায় দোয়া কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme