কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির গনতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ ১৮বছরপর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ সেপ্টম্বর) বিকাল ৪টা হতে ৫টা পযন্ত কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোপন ব্যালেটের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ডের মোট ভোটার ৩৮জন। নির্বাচনে সভাপতি পদে ৩জন এবং সাধারণ সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করে। গোপন ব্যালেট এর মাধ্যমে সভাপতি পদে মো.তোফাজ্জল হোসেন, সম্পাদক পদে মো.জিয়া নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়।
বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মো ইউসুফ সম্পাদক মো কামাল হাকিম।
