back to top

[the_ad id="407"]

রাঙামাটি ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

” রাঙামাটি ফাউন্ডেশন ” কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা জন্য আর্থিক অনুদান বিষয়ক কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নেলী রুদ্র এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব, কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সভায় রাঙামাটি জেলা প্রশাসনের রাঙামাটি ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদানের বৃহৎ উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষালাভে সুযোগ পাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme