back to top

[the_ad id="407"]

দীর্ঘ বছরপর কাপ্তাই ইউনিয়ন ৬নংওয়ার্ড বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির গনতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ বছরপর নব গঠিত কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬সেপ্টম্বর) বিকাল ৪টায় কাপ্তাই শিল্প এলাকায় কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে মো.মাসুূদ সম্পাদক মো. সামশুল আলম ও সাংগঠনিক সম্পাদক মো.মিয়া চাঁন।

পরে এক আলোচনা সভা কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল,কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মো বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন।

বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান, কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক খান, উপজেলা মহিলা দল সভাপতি পারুল আক্তার, উপজেলা তাঁতী দল সম্পাদক মো তরিক উল্লাহসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।

সভায় আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ধানেরশীষে ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানান।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme