চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিতে বনপুকুর এলাকায় জাকির হোসেন (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে বনা পুকুর কাজী ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালু সিকদারপাড়ার বাসিন্দা আবুল ফজলের (ভোলা মিয়ার) ছেলে। তিনি রহমানিয়া হেফজখানা ও এতিমখার শিক্ষক বলে জানা গেছে।
এ ঘটনার নিরাপদ সড়ক, মারসা পরিবহন চলাচল নিষিদ্ধ ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা । টানা ৫ঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। এতে সড়কের ৭ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা নিরাপদ সড়ক দাবী ও ৬লাইনে উন্নতি করার কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে পরিদর্শন এবং আন্দোলকারীদের সাথে কথা বলেন। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে রাত ৮ টার দিকে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জনান, ঘটনার দিন দেড়টায় রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন জাকির। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখি একটি মারসা পরিবহণ বাসের সাথে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মারসা গাড়ির নিচে চাপা পড়ে জাকির হোসেন।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুৎ এর খুটিতে আটকে যায় । ঘটনার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি উপরে তুলতে গেলে দেখতে পান বাসের নিচে জাগিরের লাশ । ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয়রা জানান , সড়কটি প্রসস্ত করতে অতীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন কিন্তু দৃশ্যমান কোন উদ্যোগ না নেওয়ায়, এবার বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। মারসা পরিবহন ও লেগুনা গাড়িটি জব্দ করা হয়। ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।
