back to top

[the_ad id="407"]

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর(চট্টগ্রাম) বিভাগীয় কার্যালয় ও চট্রগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর(চট্টগ্রাম) বিভাগীয় কার্যালয় ও চট্রগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে ২৭অক্টোবর (রবিবার) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময়, ৩টি প্রতিষ্ঠানে মোট ,৩৫হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেন এইরকম অপরাধ মুলক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

জানা যায়,
#’মস্কো বেকারস’ নামক প্রতিষ্ঠানটি, মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয়, খাদ্যদ্রব্য জীবাণুবাহী পোকা ও মূল্যহীন দ্রব্য বিক্রয় করায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

#বনফুল’ নামক প্রতিষ্ঠানটিতে, পন্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায়, এবং মিষ্ঠান্ন জাতীয় খাদ্যের মধ্যে পোকা থাকায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

#ফুলকলি নামক মিষ্টির প্রতিষ্ঠানে পণ্যের মোরগ-বিধে অনুসরণ না করা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করায় , এবং অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য সরবরাহের কারণে ৫হাজার জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন,নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক)ও অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme