back to top

[the_ad id="407"]

যান চলাচলের জন্য প্রস্তুত কালুরঘাট সেতু

নিজস্ব প্রতিবেদক

যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে কালুরঘাট সেতু।

গত রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর দুই পার দিয়ে যান চলাচল শুরু হয়। এতে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুরুতে এই সেতু দিয়ে টোল ছাড়াই যানবাহন চলাচল করলেও পরে টোল যুক্ত করা হবে। এছাড়া, ভারী যানবাহন চলাচল রোধে সেতুর প্রবেশমুখে উচ্চতা প্রতিবন্ধকতা দেয়া হয়েছে। সেতু দিয়ে ৮ ফুট উচ্চতার বেশি যানবাহন চলাচল করতে পারবে না।

এদিকে, এবার যুক্ত হয়েছে সেতুতে যান চলাচলের পাশপাশি পথচারীদের জন্য নতুন করে ওয়াকওয়ে । তবে এর ফলে যান চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে আশা সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, গত বছর আগস্টে এই সেতুর সংস্কার কাজ শুরু হয়। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে বুয়েট বিশেষজ্ঞদের পরামর্শে রেলওয়ে কর্তৃপক্ষ সংস্কার কাজ করে। এরপর ওই বছরের ১২ নভেম্বর সেতুটি দিয়ে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme