রাঙামাটি কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড কেপিএম এলাকায় দোকানে চুরির ঘটনায় মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আটক আসামিদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানা সুত্রে জানা যায়, কেপিএম সিনেমা হল সংলগ্ন রাসেল ষ্টোর দোকানের পিছন সাইড ভেঙে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন কোম্পানির গুড়ো দুধ চুরি করে নেয়। চুরির ঘটনায় জড়িত মো.মানিক হোসেন(২৫), পিতা: মৃত হারুন রশীদ বারঘোনা ৭নং ওয়ার্ড ও মো.হাসান(১৫), পিতা: মো.বাবুল খান ৬নং ওয়ার্ড, ফকিরাঘোনকে আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, চুরিকৃত দুইজন আসামিকে মালামালসহ আটক করা হয় এবং এদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।
