back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম একাডেমির লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পদকে ভূষিত হচ্ছেন কাজী আবুল মনসুর

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫’-এ ভূষিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কাজী আবুল মনসুর। ২০২৪ সালে প্রকাশিত শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের জন্য তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় একাডেমির পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় জুরিবোর্ডের সুপারিশক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পুরস্কার হিসেবে দেওয়া হবে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ। আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

সভায় বক্তব্য রাখেন মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, নেছার আহমদ, প্রফেসর রীতা দত্ত, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, লেখক এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আকতার নিশু, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, রিটন কুমার বড়ুয়া, গবেষক বাসুদেব খাস্তগীর, কবি-ছড়াকার আবুল কালাম বেলাল ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme