back to top

[the_ad id="407"]

“৩দফা কবর দে” দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলি দাহন

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শিক্ষার্থীরা তিন দফা কবরদে দাবিতে প্রতিষ্ঠান চত্ত্বরে ও প্রধান ফটকের সামনে ভিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলি দাহন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা হতে বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে।

এসময় তারা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএসপিআই চত্ত্বরে প্রধান গেইটে সামনে কুশপুত্তলিকা দাহ্য করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme