back to top

[the_ad id="407"]

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোর্শেদ আলমকে কাপ্তাইয়ে গণসংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোর্শেদ আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদককে কাপ্তাই উপজেলা মিলনায়তনে এই গণসংবর্ধনা দেয়া হয়।

জাসাস সভাপতি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, রাঙ্গামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোই মং মারমা, জেলা মহিলা দলের শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার,রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রকিব উদ্দিন মঈন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বর, কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হাকিম, তাঁতি দল দলের সভাপতি আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক তরিকউল্লাহ।

ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়া রাম তনচংগ্যা সহ বিএনপি,অঙ্গ ও সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম বলেন,আমি আপনাদের ভালোবাসার কারনে এ পযন্ত আসতে পেরেছি।আগামিতে দলকে এগিয়ে নেয়ার জন্য সকলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।আজ আপনেরা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন আমি তা ভুলবো না। এসময় দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme