দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা ৩বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামিকে নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১সেপ্টেম্বর) কাপ্তাই থানা পুলিশ আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই থানার এএসআই রিপন বড়ুয়া ও এএসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাড়িঁ পুলিশের সহযোগিতায় পলাতক আসামি অজিউল্লাহকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানা সুত্রে জানা যায়, আসামি ২০০০ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন। পরে ২০০৯ সালে চট্টগ্রাম জেলার বিজ্ঞ আদালত আসামি অজিউল্লাহর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই থেকে আসামি অজিউল্লাহ আত্মগোপনে চলে যান। অবশেষে গত ২০ সেপ্টেম্বর কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ জেলা বেগমগঞ্জ থানার রামগঞ্জ হতে গ্রেপ্তার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)জানান, আসামি একসময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের এলাকার কলাবাগান এলাকার মসজিদের পাশে বসবাস করত। তার বিরুদ্ধে ৩বছরের পরোয়ানা থাকায় সে দীর্ঘ ২২বছর যাবত আত্নগোপন চলে যায়। কাপ্তাই থানার একটি চৌকাস টিম গোপন সংবাদের ভিত্তিতে অজিউল্লাহকে নিজ জেলা নোয়াখালী থেকে গ্রেপ্তার করে এবং রবিবার আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।
