back to top

[the_ad id="407"]

ভবিষ্যতের সাংবাদিকতায় টিকে থাকতে প্রযুক্তির দক্ষতা অপরিহার্য: সিআরএফের প্রথম পদক্ষেপ

রানা সাত্তার, চট্টগ্রামঃ

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া ভবিষ্যতে সাংবাদিকতা করা কঠিন হবে—এমন বাস্তবতায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) প্রথমবারের মতো ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। সপ্তাহব্যাপী এ কোর্সে মোট ২২ জন সদস্য অংশ নেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

আয়োজনে অংশগ্রহণকারীদের আগ্রহ ছিল নজরকাড়া। শুধু তরুণ সাংবাদিকরাই নয়, প্রবীণ সদস্যরাও সমানতালে কোর্সটি সম্পন্ন করেছেন। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ভিডিও এডিটিং শেখান আইটি বিশেষজ্ঞ নজরুল ইসলাম।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সার্টিফিকেট গ্রহণ করেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। তারা জানান, এই কোর্সের অভিজ্ঞতা সামনের দিনে তাদের কাজকে আরও সমৃদ্ধ করবে।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এটি কেবল প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে আরও নানা ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme