back to top

[the_ad id="407"]

নবীজীর জীবনাদর্শ ধারণ করলে মানুষের জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

নবীজীর জীবনাদর্শ ধারণ করতে পারলে প্রতিটি মানুষের জীবন আলোকিত হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আল্লামা আ ফ ম খালিদ হোসাইন।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর/২৫) বিকালে
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জিয়ানগরস্থ দারুল ইহ্সান মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ছবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে এ কর্মসূচীর উদ্বোধন করেন, ফটিকছড়ি নানুপুরস্থ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া এর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া, মানিকছড়ি সার্কেল এএসপি অমিত কুমার দাস, মানিকছড়ি উপজেলার বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম, বাংলাদেশ জামাতে ইসলামী এর আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি প্রমুখ।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme