back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে চলছে ক্লাস বর্জন, বৃহস্পতিবার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলায় ৮ম শ্রেণি পড়ুয়া জুম্ম শিকবষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জুম্ম ছাত্র-জনতা।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর/২৫) সকালে দিকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে
থেকে শিক্ষার্থীরা একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বক্তারা আজ বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বর্জন ও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আধাবেলা সড়ক অবরোধ এবং (২৬ সেপ্টেম্বর ২৫) শুক্রবার নারী নিপীড়ন বিরোধী মহাসমাবেশের কর্মসূচী ঘোষনা করেছে।

এছাড়াও জেলার ৯টি উপজেলায় ছাত্র জুম্ম জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এই ঘটনা সাথে জড়িত থাকার সন্দেহে চয়ন শীল (১৯) নামের এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পার্বত্য চট্টগ্রামে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অপরাধীদের কোন বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। তিনি অবিলম্বে ধর্ষেণের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শেষে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ ও ৩ পার্বত্য জেলায় ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা আন্দোলনকারী জুম্ম ছাত্র জনতার মুখপাত্র উক্যনু মারমা।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme