back to top

[the_ad id="407"]

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ নবীন বরণ

কবির হোসেন, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন – বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রতিষ্ঠান চত্বরে নবীণ-বরণ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আলিফ উল্লাহ এতে সভাপতিত্ব করে।স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর আমানত উল্লাহ। এসময় তিনি বলেন, কলেজ পর্যায়টা এমন একটা সেশন, তোমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তোমরা আলোকিত মানুষ হয়ে এদেশটাকে গড়বে।মা-বাবার স্বপ্ন পূরণ করবে। এবং একটি সুন্দর উপহার দিবে।

এসময় বিএন স্কুল এন্ড কলেজ এর গর্ভনিং বডির সদস্য এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াংসহ ঘাঁটির পদস্থ কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সঙ্গীত পরিচালক বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্ত এবং কলেজ এর প্রভাষক তামান্না ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ছাতা নৃত্য, বোতল নৃত্য, ফিউশন নৃত্য, জারি গান এবং ব্যান্ড সঙ্গীতের সুরের অপূর্ব দ্যুতনায় মুখরিত হয়ে ওঠে সমগ্র ক্যাম্পাস।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme